 |
| তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহারের খোকন মিয়া |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহারের খোকন মিয়া। কোচবিহারের রাজনীতি এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহারের খোকন মিয়া
কোচবিহার জেলার একজন সক্রিয় তৃণমূল নেতা হিসেবে দেখা গিয়েছে খোকন মিয়াকে। এবার কংগ্রেসে তিনি। শনিবার ছিল পবিত্র ঈদ-উল-ফিতর। আর পবিত্র ঈদের দিন জাতীয় কংগ্রেসের কার্যালয়ে গিয়ে যোগ দিলেন খোকন মিয়া।
কোচবিহারের কোনো মুসলিম প্রার্থী না দেওয়ায় তৃণমূলকে নিশানা
কয়েকদিন আগেই তৃণমূলকে নিশানা করেছিলেন কিন্তু কোনোভাবেই আন্দাজ করা যায়নি যে তিনি তৃণমূল ছাড়তে চলেছেন। কিন্তু আজ চমক। কোচবিহারের কোনো আসনেই তৃণমূল মুসলিম প্রার্থী দেয়নি আর তা নিয়েই তোপ দেখান খোকন মিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "কোচবিহার জেলায় নশ্যশেখ মুসলিম ভোট পার্সেন্টিস প্রায় ৩১ শতাংশ একজন সংখ্যালঘু মুসলিম প্রার্থী নেই এটা দুর্ভাগ্যজনক?"
রাজনৈতিক মহলের ধারণা
প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। আগামী ২৩শে এপ্রিল কোচবিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর তার আগে তৃণমূল ছেড়ে খোকন মিয়ার এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে রাজনৈতিক মহল। কিছু দিন আগেই মুসলিম প্রার্থী না দেওয়ায় নিশানা করেছিলেন তৃণমূলকে। এবার মুসলিম ভোটে কি তাঁর প্রভাব পড়বে?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ