Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫০০ কিমি দূরে লুকিয়েও রক্ষা পেল না, গ্রেফতার গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত

২৫০০
গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার এর পর পুলিশের সাংবাদিক বৈঠক
শিলিগুড়ি, সংবাদ একলব্য: চেন্নাই থেকে ধরা পড়ল গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত! ২৫০০ কিমি দূরে লুকিয়েও রক্ষা পেল না গৃহশিক্ষক আমির আলী, বিমানে শিলিগুড়িতে আনা হলো। 

গুরুংবস্তিতে নাবালিকার মৃত্যু তদন্তে বড় সাফল্য পুলিশের

 শিলিগুড়ির গুরুংবস্তিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে চেন্নাই থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল সে, তবে একাধিক গোয়েন্দা সূত্র এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে শেষমেশ তাকে পাকড়াও করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করেই অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং বিমানে করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। 



গ্রেফতার অভিযুক্তের দাদাও

একইসঙ্গে এই ঘটনায় অভিযুক্তের দাদা সামির আলীকেও গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির প্রধান নগর থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান ডিসিপি শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানার আইসি বাসুদেব সরকারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও। যদিও ঠিক কীভাবে অপারেশনটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ তদন্তের স্বার্থেই রাখা হচ্ছে গোপনীয়তা। 



কি জানালো পুলিশ?


পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু হয়েছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই চার থেকে পাঁচটি বিশেষ টিম কাজ করছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। এই গ্রেফতারের ফলে গুরুংবস্তি কাণ্ডে তদন্তের গতি আরও বাড়বে বলেই মনে করছে পুলিশ মহল। 



এখন নজর আদালতের দিকে বিচারের মাধ্যমে কী শাস্তি হয়, সেটাই দেখার।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code