WBCHSE 4th Semester Bengali Question: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০২৬, ৪র্থ সেমিস্টার
বাংলা (‘ক’ ভাষা)
সেমিস্টার - IV (নতুন পাঠ্যক্রম) - ২০২৬
সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ৪০
(নির্দেশাবলি: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।)
বিভাগ - ক
[ প্রতিটি প্রশ্নের মান ৫ ]
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক ১৫০ শব্দে):
(A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়া’ গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো।
(B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী? (২+৩)
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক ১৫০ শব্দে):
(A) ‘মধ্যবিত্তমদির জগতে / আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।’ — উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
(B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে / বাবা এল। / ছেলে এল না।।’ — কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী? (২+৩)
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক ১৫০ শব্দে):
(A) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ — জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন? (২+৩)
(B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’ — কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? (২+৩)
৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (অনধিক ১৫০ শব্দে):
(A) ‘অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।’ — কে, কাকে একথা বলেছে? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো। (২+৩)
(B) ‘একি উৎপাত! আমি আসি ভাই!’ — কে, কাকে কথাটি বলেছে? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে? (২+৩)
(C) “বলো যে, ‘সুধা তোমাকে ভোলেনি’ ” — সুধা কেন অমলকে ভোলেনি? এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। (৩+২)
(D) ‘ডাকঘর? কার ডাকঘর?’ — ‘ডাকঘর’ শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে ‘ডাকঘর’ নাটকটির নামকরণ করেছেন? (২+৩)
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক ১৫০ শব্দে): (ক্রমিক সংখ্যাটি ছবিতে ৫ দেওয়া আছে)
(A) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
(B) তথ্যচিত্র কাকে বলে? বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। (২+৩)
বিভাগ - খ
[ ১০ নম্বরের প্রশ্ন ]
৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো:
(A) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো:
বিষয়: বিষয়: পরিবেশ ও বিপন্ন মানুষ
"বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধ এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।"
অথবা
(B) প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো:
বিষয়: সাহিত্যিক সমরেশ বসু
জন্ম: ১১ ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে।
পিতৃদত্ত নাম: সুরথনাথ বসু।
পিতা: মোহিনীমোহন বসু।
মাতা: শৈবালিনী বসু।
জীবনসংগ্রাম: বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর। একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।
সাহিত্য জীবন: জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস। কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।
বিখ্যাত উপন্যাস: বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।
কিশোর উপন্যাস: মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।
সৃষ্ট চরিত্র: ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।
পুরস্কার প্রাপ্তি: আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার।
অন্যান্য: ‘হোমসিয়ানা ক্লাব’-এর নিয়মিত সদস্য।
মৃত্যু: ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ