পরীক্ষা শেষ হতেই সড়ানো হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে, নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সড়িয়ে এবার সেই পদে বসানো হলো পার্থ কর্মকারকে। এখন থেকে চিরঞ্জীব ভট্টাচার্য শুধু সামলাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ সচিব পার্থ কর্মকার। ২ মার্চ থেকে নতুন সভাপতি পদে যোগ দেবেন পার্থ কর্মকার।
চিরঞ্জীব ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পরীক্ষা সম্পন্ন হওয়ার ঠিক পরেই বদল করার আদেশ এসেছে এটি দুর্ভাগ্যজনক। আমি আশা করেছিলাম সফলভাবে পরীক্ষা শেষ হওয়ায় সরকারের তরফে শুভেচ্ছা বার্তা পাব, কিন্তু ধন্যবাদ না জানিয়ে বদলের আদেশ পাওয়া আমাকে অবাক করেছে।”
ভট্টাচার্য আরও বলেন, তিনি আগে থেকে জানতেন না যে তাঁর বদলি করা হবে। তিনি মনে করেন তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাজটিও চালিয়ে যাচ্ছিলেন।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে ইঙ্গিতপূর্ণ চিরঞ্জীব ভট্টাচার্য মানসিকভাবে আমি অসুস্থ, উপাচার্যের কাজ সামলাব কিনা, পরে জানাব।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ