এ বার তৃতীয় দফার SIR শুরু হচ্ছে দেশে, কবে কোন কোন রাজ্যে?
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কর্মসূচি নিয়ে তৃতীয় দফার ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এপ্রিল মাস থেকে দেশের বাকি ১৯টি রাজ্য, চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লি-তে এসআইআর কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে গত ৪ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় বিহার থেকে কর্মসূচির সূচনা হয়েছিল।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় দফায় যে সব রাজ্যে এসআইআর হবে সেগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওডিশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ড। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হবেলি, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং দিল্লিতেও এই প্রক্রিয়া চালু হবে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এসআইআর শুরুর ঘোষণা করেছিল কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
তবে একই সময়ে ভোট হতে চলা অসমে প্রাথমিক পর্যায়ে এসআইআর-এর ঘোষণা করা হয়নি। পরবর্তীতে নাগরিকত্ব আইনে অসমের জন্য পৃথক বিধান থাকায় ওই রাজ্যের ক্ষেত্রে আলাদা বিজ্ঞপ্তি জারি করে কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊