তৃণমূলে যোগ দিলেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ
রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে ফের বড়সড় যোগদান রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসে। ভোটের মুখে এবার রাজনৈতিক ময়দানে অ্যাথলিট স্বপ্না বর্মন। শুক্রবার শাসক দলে যুক্ত হলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। এদিন রাজ্যের তিন মন্ত্রী গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন।
২০১৮ এশিয়ান গেমসে সোনা জয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে। ভারতের প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনার পদক জেতার নজির রয়েছে তাঁর। ক'দিন আগেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখন থেকেই একটা জল্পনা ছিল। তবে অনেকেই ভাবছিলেন স্বপ্না বিজেপিতে যোগ দিতে পারেন কিন্তু সোনার মেয়ে যোগ দিল তৃণমূলে।
এদিন কলকাতায় তৃণমূল ভবনে স্বপ্না বর্মন-কে দলে স্বাগত জানান মন্ত্রী ব্রাত্য বসু, গৌতম দেব ও চন্দ্রিমা ভট্টাচার্য। স্বপ্নার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য, চন্দ্রিমা, গৌতম। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রশংসা করলেন স্বপ্না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ