Latest News

6/recent/ticker-posts

Ad Code

কবে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস?

কবে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস? চাঁদ দেখার উপর নির্ভর করছে তারিখ

Ramadan


বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র মাস হল রমজান। ইসলাম ধর্ম মতে, এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যেই রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

ধর্মীয় নিয়ম অনুযায়ী, রমজান মাস শুরু হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে। ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের শেষে নতুন চাঁদ দেখা গেলে তার পরের দিন থেকেই শুরু হয় রমজান মাস। বিভিন্ন ইসলামিক সংস্থার সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ভারতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে। তবে চূড়ান্তভাবে তারিখ নির্ধারণ হবে শাবান মাসের শেষে চাঁদ দেখার উপরেই।

রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর ইবাদত, নামাজ, দানের মাধ্যমে এই পবিত্র সময় পালন করেন। প্রতিদিন ভোরে সেহরি গ্রহণের মাধ্যমে রোজা শুরু হয় এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়।

রমজান মাসের শেষে চাঁদ দেখার পর উদযাপিত হয় খুশির ঈদ বা ঈদ-উল-ফিতর। সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ধর্মীয় ও সামাজিক দিক থেকে রমজান মাস মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

হাতে গোনা আর কয়েক দিন আর তারপরেই শুরু হতে চলেছে রমজান মাস। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাঁদ দেখা। চাঁদের ওপরেই নির্ভর করেই শুরু হয় মাস। চলতি বছর ১৭ই ফেব্রুয়ারি কিংবা ১৮ই ফেব্রুয়ারি চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান মাসের শুভ আরম্ভ। ১৮ই বা ১৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান মাস। সৌদি আরবের মক্কাতে প্রথম চাঁদ দেখা যাবে। সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে ঠিক তার একদিন পরে পশ্চিমের দেশগুলিতেও চাঁদ দেখা হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশেও চাঁদ দেখা যাবে ওইদিনেই।

ইসলামিক ক্যালেন্ডার হয় লুনার সাইকেলের ওপর ভিত্তি করে। ৩৫৪ দিনে হয় বছর। এদিকে সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ফলে প্রতি বছর রমজান মাস ১১ বা ১২ দিন এগিয়ে আসে। ৩০ দিনের পবিত্র রমজান মাস পালনের পর আসে পবিত্র ঈদ-উল-ফিতর। গোটা রমজান মাস জুড়ে রোজা রেখে দান করে, এবাদত করে ইসলাম ধর্মের মানুষেরা। এরপর পালিত হয় খুশির ঈদ।

রমজানের চাঁদ দেখা যাবে- ১৭ই ফেব্রুয়ারি অথবা ১৮ই ফেব্রুয়ারি

রমজান শুরু হবে- ১৮ই ফেব্রুয়ারি অথবা ১৯ই ফেব্রুয়ারি

ঈদ উল ফিতর - ১৯ই মার্চ বা ২০ই মার্চ

প্রাথমিকভাবে জানা যাচ্ছে ১৯ই ফেব্রুয়ারি মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যাবেলা চাঁদ দেখে শুরু হবে রমজান মাস। ১৯ই মার্চ ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ পশ্চিমা দেশগুলিতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code