দিনহাটার মহকুমা শাসক দপ্তরের সামনে পঞ্চ শহীদ দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস
দিনহাটার মহকুমা শাসক দপ্তরের সামনে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল পঞ্চ শহীদ দিবস। দুপুর প্রায় বারোটা নাগাদ শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, উপ-পৌর প্রধান সাবির সাহা চৌধুরী, হীরালাল দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। উপস্থিত সকলেই শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি একাধিক দাবিকে সামনে রেখে দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে পাঁচজন ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। মৃতরা হলেন প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরোদ রায় এবং নিরেন হালদার। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে ওই আন্দোলন সংগঠিত হয়েছিল।
ঘটনার পর থেকেই প্রতি বছর ৫ ফেব্রুয়ারি দিনটি পঞ্চ শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। প্রথমদিকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে এই কর্মসূচি পালিত হলেও, ২০১৬ সালে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে দিনহাটায় তৃণমূলের উদ্যোগেই শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।
এ বছরও একইভাবে কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শকে সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলনের বার্তা তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊