দিনহাটার পেটলায় বিজেপির জনসভা, কর্মসংস্থান ও SIR ইস্যুতে তৃণমূলকে নিশানা নিশীথ প্রামাণিকের
কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকের পেটলায় বৃহস্পতিবার বিজেপি আয়োজিত এক জনসভায় রাজ্যের কর্মসংস্থান, আসন্ন বিধানসভা নির্বাচন এবং SIR ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন জরুরি।
তিনি দাবি করেন, রাজ্যের লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, কারণ রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও গৌড়বঙ্গে শিল্পের প্রসার ঘটবে বলে তিনি জানান। একইসঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে প্রতিটি বুথে সংগঠন শক্তিশালী করতে হবে এবং তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া যাবে না।
SIR প্রসঙ্গে নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, ভোটের সময় ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ানো হয়। তাঁর দাবি, গত লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার একাধিক বুথে ভুতুড়ে ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি বলেন, SIR প্রক্রিয়া চালু হওয়ায় সেই অনিয়ম বন্ধ হচ্ছে বলে বিজেপির দাবি।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ স্মরণ করেন। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊