মাইক্রো অবজারভারদের সতর্কবার্তা মহুয়া মৈত্রের, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তুলে ধরে তোপ নির্বাচন কমিশনের বিরুদ্ধে
মাইক্রো অবজারভারদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি দাবি করেন, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা লড়ছেন এবং সেই মামলায় আদালত মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।
মহুয়া মৈত্রের বক্তব্য, উচ্চতর কর্তৃপক্ষের ওপর বসে মাইক্রো অবজারভারদের মাধ্যমে কাজ যাচাই করার বিষয়টি আইনসম্মত নয় বলেই আদালতের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে। তাই এই দায়িত্ব পালনের আগে সংশ্লিষ্টদের আইনি দিক ভালভাবে বোঝার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে নির্বাচন কমিশনের আর্থিক বকেয়া নিয়েও সরব হন সাংসদ। তাঁর অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনের খরচ বাবদ পশ্চিমবঙ্গ সরকারের পাওনা প্রায় ৯০৮ কোটি টাকা এখনও মেটানো হয়নি। রোল প্রিন্টিং-সহ একাধিক খরচের টাকাও বাকি রয়েছে বলে দাবি করেন তিনি।
মাইক্রো অবজারভারদের উদ্দেশে তিনি বলেন, কম্পিউটার ভাড়া ও অন্যান্য খরচ নিজের পকেট থেকে করলে পরে তা ফেরত নাও মিলতে পারে। কারও নাম বাদ পড়া বা হয়রানির অভিযোগ উঠলে ব্যক্তিগতভাবে আইনি জটিলতায় পড়ার ঝুঁকিও থাকতে পারে বলেও সতর্ক করেন মহুয়া মৈত্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ