মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র - ২০২৬ । Madhyamik History Question Paper 2026
বিভাগ 'ক'
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (১ x ২০ = ২০)
১.১ "লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার"- গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি
উত্তর: (গ) ৩০টি
১.২ 'জীবন স্মৃতি' গ্রন্থটি লিখেছেন —
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৩ রামমোহন রায় 'ব্রহ্মসভা' প্রতিষ্ঠা করেন —
(ক) ১৮১৫ খ্রিঃ
(খ) ১৮২০ খ্রিঃ
(গ) ১৮২৩ খ্রিঃ
(ঘ) ১৮২৮ খ্রিঃ
উত্তর: (ঘ) ১৮২৮ খ্রিঃ
১.৪ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন —
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: (গ) উমেশচন্দ্র দত্ত
১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় —
(ক) ১৮২৫ খ্রিঃ
(খ) ১৮৩০ খ্রিঃ
(গ) ১৮৩৫ খ্রিঃ
(ঘ) ১৮৪০ খ্রিঃ
উত্তর: (গ) ১৮৩৫ খ্রিঃ
১.৬ ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় —
(ক) ১৮৬৫ খ্রিঃ
(খ) ১৮৭০ খ্রিঃ
(গ) ১৮৭৮ খ্রিঃ
(ঘ) ১৮৮০ খ্রিঃ
উত্তর: (ক) ১৮৬৫ খ্রিঃ
১.৭ গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন —
(ক) কোল বিদ্রোহের (১৮৩১-৩২)
(খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-৫৬)
(গ) মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
(ঘ) চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-৯৯)
উত্তর: (গ) মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
১.৮ উনিশ শতককে 'সভা সমিতির যুগ' বলেছেন —
(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার
(খ) ডিরোজিও
(গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন
(ঘ) ডঃ অনিল শীল
উত্তর: (ঘ) ডঃ অনিল শীল
১.৯ 'বন্দেলোতরম' সংগীতটি রচিত হয় —
(ক) ১৮৭০ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ
উত্তর: (গ) ১৮৭৫ খ্রিঃ
১.১০ 'ভারত সভা' প্রতিষ্ঠিত হয় —
(ক) ১৮৬৭ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ
উত্তর: (ঘ) ১৮৭৬ খ্রিঃ
১.১১ 'বসুবিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন —
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) রাসবিহারী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) কাদম্বিনী বসু
উত্তর: (গ) জগদীশচন্দ্র বসু
১.১২ ভারতে 'হাফটোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন —
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(গ) চার্লস উইলকিন্স
(ঘ) সুকুমার রায়
উত্তর: (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন —
(ক) মতিলাল নেহরু
(খ) তেজবাহাদুর সাপ্রু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) লালা লাজপত রায়
উত্তর: (ঘ) লালা লাজপত রায়
১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল —
(ক) মাদ্রাজে
(খ) মালাবার উপকূলে
(গ) পাঞ্জাবে
(ঘ) গুজরাটে
উত্তর: (ঘ) গুজরাটে
১.১৫ 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন —
(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(খ) রাসবিহারী বসু
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর: (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৬ দু'-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন —
(ক) ছাত্র আন্দোলনে
(খ) নারী আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর: (গ) বিপ্লবী আন্দোলনে
১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন —
(ক) অসহযোগ আন্দোলনে
(খ) আইন-অমান্য আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর: (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
১.১৮ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন —
(ক) জ্যোলিবা ফুলে
(খ) নারায়ণ গুরু
(গ) ডঃ আম্বেদকর
(ঘ) গান্ধীজি
উত্তর: (ঘ) গান্ধীজি
১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন —
(ক) ১৯৪৭ খ্রিঃ
(খ) ১৯৫৪ খ্রিঃ
(গ) ১৯৬১ খ্রিঃ
(ঘ) ১৯৭১ খ্রিঃ
উত্তর: (গ) ১৯৬১ খ্রিঃ
১.২০ হরি সিং রাজা ছিলেন —
(ক) জয়পুর রাজ্যের
(খ) কাশ্মীর রাজ্যের
(গ) পাতিয়ালা রাজ্যের
(ঘ) জুনাগড় রাজ্যের
উত্তর: (খ) কাশ্মীর রাজ্যের
বিভাগ 'খ'
২. যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি প্রশ্নের উত্তর দিতে হবে): (১ x ১৬ = ১৬)
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ 'সোমপ্রকাশ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ।
২.১.২ দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?
উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে।
২.১.৩ 'মীরাট ষড়যন্ত্র মামলা' কবে শুরু হয়?
উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দে।
২.১.৪ 'মতুয়া' ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ : ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম 'সত্তর বৎসর'। (ঠিক)
২.২.২ প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। (ভুল - সঠিক উত্তর মধুসূদন গুপ্ত)
২.২.৩ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। (ঠিক)
২.২.৪ জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। (ঠিক)
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
| 'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
| ২.৩.১ বল্লভভাই প্যাটেল | (৪) বারদৌলি আন্দোলন |
| ২.৩.২ ডঃ বি. আর. আম্বেদকর | (৩) দলিত আন্দোলন |
| ২.৩.৩ রশিদ আলি | (১) ছাত্র আন্দোলন |
| ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী | (২) হায়দ্রাবাদ |
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ ওহাবি আন্দোলনের কেন্দ্র — বারাসাত
২.৪.২ কোলবিদ্রোহের কেন্দ্র — রাঁচি
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — ব্যারাকপুর
২.৪.৪ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : একা আন্দোলন সংঘটিত হয়েছিল।
ব্যাখ্যা ১: এটি ছিল একটি কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা ২: এটি ছিল শ্রমিক অধিকারের বিদ্রোহ।
ব্যাখ্যা ৩: এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
সঠিক ব্যাখ্যা: ব্যাখ্যা ১ (এটি ছিল একটি কৃষক বিদ্রোহ - অতিরিক্ত কর ও অন্যায্য আদায়ের বিরুদ্ধে)।
২.৫.২ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলন দমন করা।
সঠিক ব্যাখ্যা: ব্যাখ্যা ২ (এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা)।
২.৫.৩ বিবৃতি : সচিন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দে অ্যান্টি-সার্কুলার সোসাইটি গঠন করেন।
ব্যাখ্যা ১: সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের জন্য।
ব্যাখ্যা ২: বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য।
ব্যাখ্যা ৩: ছাত্রদের সরকারি স্কুল ত্যাগে উৎসাহ দেওয়ার জন্য।
সঠিক ব্যাখ্যা: ব্যাখ্যা ১ (সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের জন্য)।
২.৫.৪ বিবৃতি : প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় হয়ে আছেন।
ব্যাখ্যা ১: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য।
ব্যাখ্যা ২: ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য।
ব্যাখ্যা ৩: রাইটার্স বিল্ডিংস অভিযানের জন্য।
সঠিক ব্যাখ্যা: ব্যাখ্যা ২ (ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য)।
বিভাগ 'গ'
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১১টি) : (২ x ১১ = ২২)
৩.১ নতুন সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি?
৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯ শতককে 'সীমাবদ্ধ নবজাগরণ' বলা হয় কেন?
৩.৩ উনিশ শতককে কেন 'সভা-সমিতির যুগ' বলা হয়?
৩.৪ 'বামাবোধিনী' পত্রিকা প্রকাশের প্রধান দুটি উদ্দেশ্য লেখো।
৩.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই এর সম্পর্ক বিশ্লেষণ করো।
৩.৬ বাংলা মুদ্রন শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
৩.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কিরূপ ভূমিকা ছিল?
৩.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।
৩.৯ 'রশিদ আলি দিবস' কেন পালিত হয়?
৩.১০ 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' কেন গঠিত হয়?
৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি?
৩.১২ ভারতের স্বাধীনতা আইন (১৯৪৭) এর গুরুত্ব কি?
৩.১৩ জে-ভি-পি (JVP) কমিটি কেন গঠিত হয়েছিল?
৩.১৪ 'ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন' বা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়?
৩.১৫ 'উদ্বাস্তু সমস্যা' বলতে কি বোঝায়?
৩.১৬ 'রাজ্য পুনর্গঠন কমিশন' (১৯৫৩) কেন গঠিত হয়?
বিভাগ 'ঘ'
৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (৪ x ৬ = ২৪)
(প্রতিটি উপ-বিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ : ঘ.১
৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন?
৪.২ উনিশ শতকের নবজাগরণকে 'সীমাবদ্ধ নবজাগরণ' বলা হয় কেন?
উপবিভাগ : ঘ.২
৪.৩ উনিশ শতককে 'সভা সমিতির যুগ' বলা হয় কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ : ঘ.৩
৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই এর সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬ বাংলা মুদ্রন শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.৪
৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কিরূপ ভূমিকা ছিল?
৪.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ 'ঙ'
৫. পনেরো-ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৮ x ১ = ৮)
৫.১ মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো।
৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিংকওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো।
৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
%20(2).webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊