Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকের শেষ দিনে ছাত্রের হাতে পিস্তল! আতঙ্ক অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে!

মাধ্যমিকের শেষ দিনে ছাত্রের হাতে পিস্তল! আতঙ্ক অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে! যদিও পরে মেলে স্বস্তি!


Madhyamik Exam


মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে জীবন বিজ্ঞান পরীক্ষা শুরুর আগে এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে পিস্তল সদৃশ একটি বস্তু উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের এক পরীক্ষাকেন্দ্রে। যদিও পরে স্কুল কর্তৃপক্ষ ও মাধ্যমিক পর্ষদের আধিকারিকরা জানান, উদ্ধার হওয়া বস্তুটি আসলে একটি খেলনা বন্দুক।


মাধ্যমিক পর্ষদ ও অভিভাবক সূত্রে জানা গিয়েছে, বর্ধমান রামকৃষ্ণ স্কুলের পরীক্ষার্থীদের আসন পড়েছিল উদয় পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে। বুধবার অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে একটি মোটরবাইকে করে তিনজন ছাত্র পরীক্ষা দিতে আসে। অভিযোগ, তাদের মধ্যে বাইকের মাঝখানে বসা এক ছাত্র ব্যাগ থেকে অবিকল আসল বন্দুকের মতো দেখতে একটি নকল বন্দুক বের করে অন্যদের দেখায়।


পরে স্কুলে প্রবেশের সময় ব্যাগ তল্লাশি চলাকালীন ওই বন্দুকটি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় মাধ্যমিক পর্ষদ ও বর্ধমান সদর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পর্ষদের আধিকারিক ও পুলিশকর্মীরা।


ঘটনার পর ওই ছাত্রকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হলেও নকল বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি নিয়ে পরীক্ষা কেন্দ্র চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে প্রশাসন।


এ বিষয়ে মাধ্যমিক পর্ষদের আধিকারিক ও অভিভাবকদের বক্তব্যে উঠে এসেছে, পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির ফলেই দ্রুত ঘটনাটি সামনে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code