Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Bengali Question 2026 । কেমন হলো মাধ্যমিকের বাংলা পরীক্ষা? দেখুন প্রশ্ন

Madhyamik Bengali Question 2026 । কেমন হলো মাধ্যমিকের বাংলা পরীক্ষা? দেখুন প্রশ্ন 

Madhyamik Bengali Question Paper 2026, WBBSE Class 10 Bengali Question Paper, West Bengal Board Madhyamik Pariksha 2026, Madhyamik Bangla Question, Class 10 Bengali Previous Year Question, Madhyamik 2026 Bengali Paper Solved, মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬, মাধ্যমিক পরীক্ষা ২০২৬, Madhyamik Question Paper PDF, Class 10 Bengali Suggestion


বাংলা প্রথম ভাষা 

পূর্ণমান — ৯০ সময় — ৩ ঘন্টা ১৫ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: (১×১৭=১৭)

১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” — কোন্ ছদ্মবেশে? (ক) পুলিশ (খ) পাগল (গ) বাইজি (ঘ) বৈরাগী

১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ” — ‘ধর্মভীরু’ মানুষটি কে? (ক) রামদাস (খ) গিরীশ মহাপাত্র (গ) জগদীশবাবু (ঘ) নিমাইবাবু

১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? (ক) এগারোজনকে (খ) চোদ্দজনকে (গ) কুড়িজনকে (ঘ) একুশজনকে

১.৪ “আমাদের ডান পাশে ধস / আমাদের বাঁয়ে —————” (ক) সমুদ্র (খ) গিরিখাত (গ) পর্বত (ঘ) জনপদ

১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ — (ক) অগ্নিবীণা (খ) সাম্যবাদী (গ) প্রলয়শিখা (ঘ) সর্বহারা

১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? (ক) গঙ্গা তীরে (খ) যমুনা তীরে (গ) সিন্ধু তীরে (ঘ) সরযূতীরে

১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।” — কী কম থাকলে ভালো হয়? (ক) ছন্দ (খ) অলংকার (গ) পরিভাষা (ঘ) আভিধানিক অর্থ

১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র —————” (ক) অন্নদাশঙ্কর রায় (খ) সুভাষ মুখোপাধ্যায় (গ) সুকুমার রায় (ঘ) সত্যজিৎ রায়

১.৯ পরিভাষার উদ্দেশ্য হল — (ক) কোনো বিষয়কে বর্ণনা করা (খ) অর্থ সুনির্দিষ্ট করা (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা (ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া

১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেলে — রেখাঙ্কিত অংশটি হল — (ক) অপাদান কারক (খ) সম্বন্ধ পদ (গ) কর্তৃকারক (ঘ) কর্মকারক

১.১১ যে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে — (ক) উহ্য কর্তা (খ) সহযোগী কর্তা (গ) সমধাতুজ কর্তা (ঘ) প্রযোজক কর্তা

১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম — (ক) দ্বন্দ্ব সমাস (খ) দ্বিগু সমাস (গ) অলপ সমাস (ঘ) নিত্য সমাস

১.১৩ ‘ক্ষণস্থায়ী’ — পদটির সমাস হল — (ক) করণ তৎপুরুষ (খ) নিমিত্ত তৎপুরুষ (গ) ব্যাপ্তি তৎপুরুষ (ঘ) অপাদান তৎপুরুষ

১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে — (ক) জটিল বাক্য (খ) যৌগিক বাক্য (গ) মিশ্র বাক্য (ঘ) নির্দেশক বাক্য

১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। — বাক্যটি হল — (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য

১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে — (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব।’ — এটি কোন্ বাচ্যের উদাহরণ? (ক) কর্তৃবাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) ভাববাচ্য

২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (১×১৯=১৯)

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (১×৪=৪) ২.১.১ “কী আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ!” — ভবতোষের চমকে ওঠার কারণ কী? ২.১.২ অমৃতের বয়স কত? ২.১.৩ “এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।” — কোন্ ‘ভীষণ মধুর শব্দ’ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? ২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল” — হাসি গোপন করার কারণ কী? ২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়” — কী নিয়ে শোরগোল পড়ে?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (১×৪=৪) ২.২.১ “দন্ডারি এই মতে” — এক দন্ড মানে কত সময়? ২.২.২ “ক্ষমা করো” — এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? ২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” — এই ‘ধাত্রীর’ পরিচয় দাও। ২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন” — আগুন ধরার কারণ কী? ২.২.৫ “আমাদের পথ নেই আর” — তাহলে আমাদের কী করণীয়?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (১×৩=৩) ২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।” — এখানে ‘তুমি’ বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? ২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,” — তাকে কী বলে? ২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে” — কোন্ বিষয়ে এখনও বাধা আছে? ২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (১×৮=৮) ২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে? ২.৪.২ জনে জনে নিমন্ত্রণ করেছি — নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম? ২.৪.৩ ‘আকাশবাণী’ — সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। ২.৪.৫ অলোপ সমাস কাকে বলে? ২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো। ২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’ — যৌগিক বাক্যে পরিবর্তন করো। ২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। ২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’ — কর্মবাচ্যে রূপান্তর করো। ২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।

উত্তরের জন্য - ক্লিক করো 

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: (৩+৩=৬)

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৩×১=৩) ৩.১.১ “শুনেছেন, হরিদা, কী কান্ড হয়েছে?” — কারা একথা বলেছেন? ‘কান্ড’টা কী ছিল? (১+২) ৩.১.২ “একটু মমতা বোধ করিল বটে,” — কীসের প্রতি কার ‘মমতা বোধ’ হয়েছিল? তার মমতা বোধের কারণ কী? (১+২)

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৩×১=৩) ৩.২.১ “হাসিবে মেঘবাহন”, — ‘মেঘবাহন’ কে? তিনি হাসবেন কেন? (১+২) ৩.২.২ “আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!” — উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫) ৪.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” — কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? (১+৪) ৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।” — ‘জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন লেখো। (১+৪)

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫) ৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে” — কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী? (২+৩) ৫.২ “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।” — বক্তা কে? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কী? (১+১+৩)

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫) ৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” — কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। (১+৪) ৬.২ “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” — ‘ত্রিবিধ’ কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। (১+৪)

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪) ৭.১ “তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি,” — কাকে উদ্দেশ্য করে বলা? বক্তার এমন বলার কারণ কী? (১+৩) ৭.২ “জাতির সৌভাগ্য - সূর্য আজ অস্তাচলগামী,” — বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। (১+৩)

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫×২=১০) ৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” — ‘এটা’ কী? কী ভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? (১+৪) ৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।” — কে, কাকে একথা বলেছিল? বক্তার একথা বলার কারণ কী? (২+৩) ৮.৩ “ফাইট, কোনি ফাইট” — সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরণের ‘ফাইট’ করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও। (৫)

৯. চলিত বাংলায় অনুবাদ করো: (৪) We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫) ১০.১ ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’ — এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ১০.২ ‘রক্তদান জীবনদান’ — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: (১০×১=১০) ১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার ১১.২ বাংলার উৎসব ১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা ১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code