পুজোর ফুল ও কাঁচা সবজি দিয়ে ভেষজ আবীর তৈরিতে সফল পূর্ব বর্ধমানের পড়ুয়ারা
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:
হাতেগোনা আর মাত্র কয়েকদিন এরপরেই সনাতনী ধর্মাবলীদের দোল উৎসব।আর এই দোল উৎসব উপলক্ষে, বাজারে দেখাযায় নানা ধরনের কেমিক্যাল যুক্ত রং ও আবীর,যা মানুষের শরীরে ত্বক, চুল, চোখের ক্ষতি করে । বর্তমানে দোলের আনন্দের মধ্যে যাতে মানুষের শরীরের কোনো ক্ষতি না হয় সেই কারণেই ভেসজ আবীর তৈরির উদ্যোগ গ্রহণ করলো পূর্ব বর্ধমানের বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর।ভেসজ আবীর তৈরিতে ব্যবহার করা হয়েছে, গাঁদা ফুলের পাপড়ি,গোলাপ ফুলের পাপড়ি,পলাশ ফুলের পাপড়ি,বিট, গাঁজর,পালং শাক, পুঁই শাক সহ নানা ধরনের ফুল ও সবজি।এর পাশাপাশি সুগন্ধির জন্য ব্যবহার করা হয়েছে সেন্ট, গোলাপ জল, সুগন্ধি পাউডার।রংএর টিকশইযের জন্য ব্যবহার করা হয়েছে ফিটকিরি এরারুট।
বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্রীরা বলে, বাজারে নানা ধরনের কেমিক্যাল যুক্ত রং আবীর বিক্রি হচ্ছে।যা মানুষের শরীরের ত্বকের ক্ষতি করে। কিন্তু এই ভেসজ আবীর কোনো ক্ষতি করবেনা। আবীর তৈরিতে ব্যবহার করা হয়েছে এরারুট, ফিটকিরি,গোলাপ জল,সেন্ট, সুগন্ধি পাউডার, কাঁচা সবজি, ও ফুলের পাপড়ি।ছাত্রিরা বলে প্রথমে বিট কেটে টুকরো টুকরো করে সেটা মিক্সিতে পেস্ট করে তার রস বেরকরে নেওয়া হয়।এরপর এরারুট, ফিটকিরি,সেন্ট দিয়ে মিক্সিতে ভালো করে মিশ্রণ করার পর আবীর তৈরি হয়।
মিলিত প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রফুল্ল রক্ষিত বলেন বাজারে কেমিক্যাল যুক্ত আবীরের তুলনায় এটা পুরোপুরি সুরক্ষিত। বাজারে বিক্রিত আবীরের উজ্জ্বলতা বেশি তাই মানুষকে আকর্ষণ করে। এই ভেসজ আবীরের উজ্জ্বলতা কম তাই দেখতে একটু অন্যরকম লাগে।এই আবীরটি শাক সবজি ও ফুলের পাপড়ি দিয়ে তৈরি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ