Latest News

6/recent/ticker-posts

Ad Code

Milan Olympics 2026: মিলান অলিম্পিকের মঞ্চে ‘ধুরন্ধর’! স্কেটিং ফ্লোরে বলিউড গানে ঝড় তুললেন জর্জিয়ান সুন্দরী

মিলান অলিম্পিকের মঞ্চে ‘ধুরন্ধর’! স্কেটিং ফ্লোরে বলিউড গানে ঝড় তুললেন জর্জিয়ান সুন্দরী

নিজস্ব প্রতিবেদন: ইতালির মিলানে চলছে অলিম্পিকের (Milan Olympics 2026) আসর। নানা বিতর্ক পেছনে ফেলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে স্কেটিং ফ্লোরের দুরন্ত পারফরম্যান্স। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেগা ইভেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের ৯২টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নিলেও, মিলানের স্কেটিং রিং এখন মজেছে ‘ইন্ডিয়ান ফ্লেভার’-এ। সৌজন্যে বলিউড এবং এক রুশ-জর্জিয়ান তরুণী।

স্কেটিংয়ের মঞ্চে (Milan Olympics 2026) বলিউড গানের জাদুতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী অ্যানাস্তাসিয়া গুভানোভা (Anastasiia Gubanova)। জর্জিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা এই তরুণীর পারফরম্যান্সের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেবল গান নয়, তাঁর সাজপোশাকেও ছিল খাঁটি ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

Milan Olympics 2026, Anastasiia Gubanova, Bollywood Songs in Olympics, Dhurandhar Movie Song, Artistic Skating, Indian Culture, Viral Video, Sports News, অলিম্পিক, স্কেটিং, বলিউড গান, অ্যানাস্তাসিয়া গুভানোভা, ধুরন্ধর

অ্যানাস্তাসিয়ার (Anastasiia Gubanova) পারফরম্যান্স শুরু হয় শাহরুখ খান ও করিনা কাপুর অভিনীত আইকনিক ছবি ‘অশোকা’-র জনপ্রিয় গান ‘সন সনন...’-এর ছন্দে। একসময় এই গানে করিনার লাল-কালো পোশাক ও মোহময়ী নাচ দর্শকদের ঘুম কেড়েছিল। অলিম্পিকের মঞ্চে চাকা পায়ে সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনলেন অ্যানাস্তাসিয়া। এরপর পাঞ্জাবি গান ‘যোগী’-তেও দর্শকদের নজর কাড়েন তিনি।

Milan Olympics 2026, Anastasiia Gubanova, Bollywood Songs in Olympics, Dhurandhar Movie Song, Artistic Skating, Indian Culture, Viral Video, Sports News, অলিম্পিক, স্কেটিং, বলিউড গান, অ্যানাস্তাসিয়া গুভানোভা, ধুরন্ধর

তবে আসল চমক ছিল পারফরম্যান্সের শেষ অংশে। বলিউডের সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর টাইটেল ট্র্যাক বাজতেই স্টেডিয়াম ফেটে পড়ে হাততালিতে। গানের বিটের সঙ্গে ফ্লোরের ওপর তাঁর নিখুঁত মুভমেন্ট, পায়ের কাজ এবং ব্লেন্ডিং টেকনিক বিচারকদেরও মুগ্ধ করে।

Milan Olympics 2026, Anastasiia Gubanova, Bollywood Songs in Olympics, Dhurandhar Movie Song, Artistic Skating, Indian Culture, Viral Video, Sports News, অলিম্পিক, স্কেটিং, বলিউড গান, অ্যানাস্তাসিয়া গুভানোভা, ধুরন্ধর

বিদেশি অ্যাথলিট হলেও অ্যানাস্তাসিয়ার (Anastasiia Gubanova) সাজে ছিল পুরোদস্তুর ভারতীয় ছোঁয়া। স্কেটিং রিমে এর আগে কোনো জর্জিয়ান অ্যাথলিটকে কপালে টিপ পরে নামতে দেখা গেছে কি না, তা মনে করতে পারছেন না ক্রীড়া বিশেষজ্ঞরা। গত বছর এক সাক্ষাৎকারে নিজেকে ‘ভারতীয় কন্যা’ বলে দাবি করেছিলেন এই রুশ বংশোদ্ভূত তরুণী (Anastasiia Gubanova)। তিনি জানিয়েছিলেন, ভারতীয় স্টাইলেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Milan Olympics 2026, Anastasiia Gubanova, Bollywood Songs in Olympics, Dhurandhar Movie Song, Artistic Skating, Indian Culture, Viral Video, Sports News, অলিম্পিক, স্কেটিং, বলিউড গান, অ্যানাস্তাসিয়া গুভানোভা, ধুরন্ধর

অ্যানাস্তাসিয়া (Anastasiia Gubanova) বলেন, “মিউজিক বাছাইয়ের ক্ষেত্রে আমার বন্ধুরা দারুণভাবে সাহায্য করেন। এখন তো আমি নিজেকে ভারতীয় মেয়েই মনে করি এবং সেটা ভীষণ ভালোবাসি।”

Milan Olympics 2026, Anastasiia Gubanova, Bollywood Songs in Olympics, Dhurandhar Movie Song, Artistic Skating, Indian Culture, Viral Video, Sports News, অলিম্পিক, স্কেটিং, বলিউড গান, অ্যানাস্তাসিয়া গুভানোভা, ধুরন্ধর

মিলানের (Milan Olympics 2026) এই জমজমাট আসরে যখন পদকের লড়াই চলছে, তখন এই জর্জিয়ান সুন্দরীর সৌজন্যে অলিম্পিকের ফ্লোর হয়ে উঠল এক টুকরো ভারত। বিদেশের মাটিতে এই দেশি তড়কা যে ক্রীড়াপ্রেমীদের মন জয় করেছে, তা বলাই বাহুল্য।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code