Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR সংক্রান্ত সমস্যার খোঁজে পিভিটিজি ও যৌনকর্মী সম্প্রদায়ের কাছে জেলাশাসক, সিতাই-দিনহাটায় সরেজমিন পরিদর্শন

SIR সংক্রান্ত সমস্যার খোঁজে পিভিটিজি ও যৌনকর্মী সম্প্রদায়ের কাছে জেলাশাসক, সিতাই-দিনহাটায় সরেজমিন পরিদর্শন

Dinhata News


নির্বাচন কমিশনের নির্দেশে পিভিটিজি (Particularly Vulnerable Tribal Group) ও যৌনকর্মী সম্প্রদায়ের SIR সংক্রান্ত সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজু মিশ্রা বৃহস্পতিবার দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় পরিদর্শনে যান।

এদিন সিতাই বিধানসভার পেটলা গ্রাম পঞ্চায়েতের জামাদারবস এলাকার ২০৩ নম্বর বুথে পৌঁছে SIR সংক্রান্ত সমস্যায় পড়া বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন জেলাশাসক। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের নথিপত্র খতিয়ে দেখেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক ভারত সিং, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি, দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্যসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

এদিন ওই এলাকার দুই বাসিন্দা SIR সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জেলাশাসকের কাছে তুলে ধরেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য উইলসন বেসরা জানান, এলাকায় বেশ কয়েকজন বাসিন্দার ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের পূর্বসূরি বা বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, যার ফলে বর্তমান প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়ছেন তাঁরা। এই বিষয়টি জানার পর জেলাশাসক স্বয়ং এলাকায় এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে জেলাশাসক রাজু মিশ্রা জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পিভিটিজি ও যৌনকর্মী সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা শোনা হচ্ছে। তিনি বলেন, দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রশাসনের এই উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code