Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে মদ্যপ স্বামীর হাতে করুন পরিণতি স্ত্রীর! চাঞ্চল্য ১ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লীতে

কোচবিহারে মদ্যপ স্বামীর হাতে করুন পরিণতি স্ত্রীর! চাঞ্চল্য ১ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লীতে



সমীর হোসেন, সংবাদ একলব্য: কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী এলাকায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম অম্বালিকা সরকার। সোমবার সন্ধ্যায় বাড়ির ভিতরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী রাজদীপ বড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত রাজদীপ বড়ুয়া একজন বুথ লেভেল অফিসার (BLO)। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার সন্ধ্যায় সেই অশান্তি চরমে পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী অম্বালিকাকে আঘাত করেন রাজদীপ। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে দ্রুত কোচবিহার এম.জে.এন (M.J.N.) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় মৃতার কাকা রাজু সরকার সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, "ওর স্বামী প্রায়শই মদ্যপান করে এসে মারধর করত। এদিনও সে মদ্যপ অবস্থাতেই ছিল।" তিনি আরও জানান, রাজদীপ এদিন কলাবাগানে বসে মদ্যপান করে এবং তারপর বাড়িতে ফিরে এই নৃশংস ঘটনা ঘটায়। রামভোলা স্কুলের পিছনেই অভিযুক্তের বাড়ি বলে তিনি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। হাসপাতাল চত্বর থেকেই অভিযুক্ত রাজদীপ বড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একজন সরকারি আধিকারিক (BLO) কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারেন, তা নিয়ে স্থানীয় মহলে বিস্ময় ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সাংবাদিকের ছবি

সাংবাদিক-সমীর হোসেন 

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।। 

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code