Latest News

6/recent/ticker-posts

Ad Code

পোস্ট অফিসে বোমাতঙ্ক, ব্যাপক উত্তেজনা, শহর জুড়ে আতঙ্ক

পোস্ট অফিসে বোমাতঙ্ক, ব্যাপক উত্তেজনা, শহর জুড়ে আতঙ্ক

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বর্ধমান হেড পোস্ট অফিসে বোমাতঙ্কে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের প্রতিনিধিরা।আনাহয় পুলিশ কুকুর‌ও।তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো বোমা উদ্ধার হয়নি বলে জানান পুলিশ ও পোস্ট অফিসের কর্মীরা।




জানা গেছে আজ বেলা প্রায় সারে বারোটা নাগাদ বর্ধমান হেড পোস্ট অফিসের মেইলে একটি খবর আসে যে পোস্ট অফিসের পার্সেল রুমে বোম আছে। সেই সময় পোস্ট অফিসে কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের‌ও ভিড় ছিলো। হঠাৎই এই খবর পাওয়ার পরেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় কর্মী ও পোস্ট অফিসে আসা ব্যক্তিদের মধ্যে। মূহুর্তের মধ্যেই খালি করে দেওয়া হয় পোস্ট অফিস চত্বর।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে ।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার পুলিশ ও বোম স্কোয়াডের আধিকারিকরা। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালান বোম স্কোয়াডের প্রতিনিধিরা।সঙ্গে ডগ স্কোয়াডের প্রতিনিধিরাও তল্লাশি চালান। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি।




ডেপুটি পোস্টমাস্টার চিন্ময় ব্যানার্জি বলেন দুপুরের দিকে ডিভিশন অফিসের একটি ইমেলটি আসে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে, দুপুর ১২টা ৪৯ মিনিট থেকে দুপুর ২টোর মধ্যে পোস্ট অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এই ইমেল পাওয়ার পরেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওঠে। তরিঘরি অফিসের সমস্ত কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। পোস্ট অফিসের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।নিরাপত্তার স্বার্থে পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code