IAS Officer Pulkit Garg: চিত্রকূটের ডিএম পুলকিত গর্গের পদক্ষেপে মুগ্ধ দেশবাসী
নিজস্ব প্রতিবেদন: সাধ্য থাকলেই যে সাধ পূরণ করতে হবে, এমন কোনো কথা নেই। মোটা মাইনের চাকরি মানেই যে সন্তানকে বিলাসবহুল বেসরকারি স্কুলে পড়াতে হবে, এই অলিখিত নিয়ম ভেঙে দিলেন চিত্রকূটের জেলা ম্যাজিস্ট্রেট (DM) এবং আইএএস অফিসার পুলকিত গর্গ (IAS Officer Pulkit Garg)। সমাজের স্রোতের বিপরীতে হেঁটে নিজের তিন বছরের মেয়েকে তিনি ভর্তি করালেন সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Center)। তাঁর এই সিদ্ধান্তে তোলপাড় নেটদুনিয়া, প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।
বর্তমানে মধ্যবিত্ত পরিবারও যেখানে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নামী বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন, সেখানে দাঁড়িয়ে দেশের অন্যতম সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকেও পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) এই সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন। জানা গিয়েছে, পুলকিত চিত্রকূটের সদর ব্লকে অবস্থিত একটি সাধারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Center) তাঁর ছোট মেয়ে সীতাকে ভর্তি করিয়েছেন। একজন জেলা শাসকের মেয়ে পড়বে সাধারণ ঘরের বাচ্চাদের সাথে—এই ঘটনা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই সিদ্ধান্তের নেপথ্যে পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) যুক্তি অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে সীতার বয়স তিন বছর এবং তার এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু কেন অঙ্গনওয়াড়ি?
এ প্রসঙ্গে পুলকিত বলেন, "আমরা এখন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সমীক্ষা করছি, দেখতে পাচ্ছি এখানে সবরকম সুবিধাই শিশুদের দেওয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা ভালোভাবে শিক্ষা পায়।"
তিনি আরও জানান যে, এই কেন্দ্রগুলিতে (Anganwadi Center) শিশুদের জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন থাকে। আঁকার খাতা থেকে শুরু করে খেলার সামগ্রী—শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব কিছুই সেখানে মজুত আছে। তাই তিনি মেয়েকে সেখানে ভর্তি না করানোর কোনো কারণ খুঁজে পাননি।
পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) এই পদক্ষেপ নিছকই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে গভীর বার্তা। যেখানে বাচ্চার একটু ভালো ভবিষ্যতের আশায় অভিভাবকরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে ছাত্রের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একজন আইএএস অফিসারের এই উদ্যোগ সরকারি পরিকাঠামোর ওপর বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ