শ্রীপৎ সিং কলেজে আন্তর্জাতিক সেমিনার, অন্তর্ভুক্তি ও জেন্ডার নিয়ে আলোচনায় শিক্ষাবিদরা
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের শ্রীপৎ সিং কলেজে ‘Inclusivity, Sustainability, and Gender: Text and Context’ শীর্ষক একদিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো গত ২৮ জানুয়ারি ২০২৬। কলেজের আইকিউএসি ও সেমিনার কমিটির উদ্যোগে এবং উইমেন্স কলেজ কলকাতা, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এসআরএফ কলেজ বেলডাঙ্গা ও বহরমপুর গার্লস কলেজের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের যৌথ আহ্বায়ক ছিলেন শ্রীপৎ সিং কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি সমন্বয়ক ড. সাগর সিমল্যান্ডি এবং কলেজের গ্রন্থাগারিক দিবাকর দাস। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, গবেষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অন্তর্ভুক্তি, জেন্ডার সমতা এবং স্থায়িত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের সূচনা হয় নিবন্ধনের মাধ্যমে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা, প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কলেজের অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার উপস্থিত সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) জানে আলম। তিনি মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সেমিনারের অ্যাবস্ট্রাক্ট বইয়ের উদ্বোধন করেন।
পরবর্তী পর্যায়ে ড. হেনা সিনহা, ড. অনুপমা চৌধুরী, ড. স্বপন কুমার রায় এবং ড. সুহাস রায় সেমিনারের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বক্তব্য রাখেন। চা বিরতির পর অনলাইন কারিগরি অধিবেশনে
বাংলাদেশ নোয়াখালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ড. দিব্যদ্যুতি সরকার ‘Sri Chinmoy: An Apostle of Inclusivity beyond Borders, Faiths, and Nations’ বিষয়ে বক্তব্য দেন।
মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় কারিগরি অধিবেশনে ঝাড়খণ্ডের সিধু কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অমিতা কুমারী ‘Towards an ecofeminist understanding of Adivasi societies’ বিষয়ে বক্তব্য রেখে লিঙ্গ, পরিবেশ এবং আদিবাসী সমাজের সম্পর্ক তুলে ধরেন। বিকেলে গবেষকদের অংশগ্রহণে পেপার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয় এবং মতামত গ্রহণ করা হয়। ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অভিষেক বসু ও চৈতালি উপাধ্যায়। সেমিনারটি শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের এক ফলপ্রসূ মঞ্চ হয়ে উঠেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊