Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বিরাট কোহলি, পাঁচ বছর পর মসনদে ফিরলেন ভারতীয় ব্যাটার

আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বিরাট কোহলি, পাঁচ বছর পর মসনদে ফিরলেন ভারতীয় ব্যাটার

ICC



আইসিসির এক দিনের ব্যাটারদের সদ্য প্রকাশিত ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন বিরাট কোহলি। প্রায় পাঁচ বছর পর আবার এক দিনের ক্রিকেটে এক নম্বরের মসনদে বসলেন কোনও ভারতীয় ব্যাটার। বুধবার প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে কোহলি সিংহাসনচ্যুত করেছেন সতীর্থ রোহিত শর্মাকে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। অন্যদিকে ওই ম্যাচে ব্যর্থ হন রোহিত শর্মা। তারই প্রভাব পড়ে ক্রমতালিকায়। এক নম্বরে উঠে আসেন কোহলি, যিনি আগের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।




বর্তমানে কোহলির রেটিং পয়েন্ট ৭৮৫। এক নম্বর থেকে সরাসরি তিন নম্বরে নেমে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৭৫। কোহলি ও রোহিতের মাঝখানে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল, তাঁর পয়েন্ট ৭৮৪।

প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের আরও দুই ব্যাটার। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এক দিনের অধিনায়ক শুভমন গিল। ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন শ্রেয়স আয়ার। ৬৫৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন লোকেশ রাহুল।




উল্লেখ্য, ২০২১ সালের ২ এপ্রিল এক দিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার পর ফের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে ফিরলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ বিরতি কাটিয়ে এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন করেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও পরের সাত ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। এই সাত ম্যাচে তিনি তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেন। মোট ৬৭৭ রান করেছেন ১৩৫.৪ গড়ে। ধারাবাহিক এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপই ফের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code