IND vs SA T-20 Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষনা, অধিনায়ক সূর্য, রয়েছে গিলও
আগামী ৯ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ তার আগে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দলের নেতৃত্বে রাখা হয়েছে সূর্য কুমার যাদবকে। সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিল কে।
শুভময় গিল চোট পেয়ে অসুস্থ হয়েছিলেন, এখনো ক্রিকেটে ফিরতে পারেননি। ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজেও জায়গা পাননি চোটের কারণে। তবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছেন। জানা গিয়েছে, সেখানে ইতিমধ্যে ব্যাটিং শুরু করে দিয়েছেন গিল। ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হবে। মেডিক্যাল দলের পরামর্শ অনুযায়ী, গিলের ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের সূচি তৈরি হবে। তবে বোর্ড কোনও তাড়াহুড়ো করতে চায় না।
ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ