Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC XI-XII Results: এসএসসির ফল প্রকাশের পর দেখতে দুর্ভোগ! নয়া ওয়েবসাইট আনলো কমিশন

এসএসসির ফল প্রকাশের পর দেখতে দুর্ভোগ! নয়া ওয়েবসাইট আনলো কমিশন





স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশের ফল প্রকাশ করেছে শুক্রবার। কিন্তু ফল প্রকাশ করলেও ক্রাশ হয়ে যায় কমিশনের ওয়েবসাইট। এরপর নয়া ওয়েবসাইট আনলো কমিশন। সেই ওয়েবসাইট থেকেই দেখা যাচ্ছে ফল। wbsschelpdesk.com-এই নতুন ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন তাঁরা। পদ্ধতি একই থাকছে বলে জানা গিয়েছে।

পরীক্ষার আড়াই মাসের মধ্যে শুক্রবার রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভার ক্রাশ করায় বিপাকে পড়ে প্রার্থীরা। এবার একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা হয়।

ফল জানতে সরাসরি ক্লিক করুন

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code