Toto registration: রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অনলাইনেই মিলবে নম্বর ও QR স্টিকার
সংবাদ একলব্য | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫
পশ্চিমবঙ্গে বেআইনি টোটো চলাচল রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি টোটোকে নির্দিষ্ট RTO অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের ফলে মালিকরা সরকারি সুবিধা যেমন সাবসিডি, ব্যাটারি পরিবর্তন প্রকল্প এবং দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি:
- টোটো কেনার বিক্রয় বিল বা ইনভয়েস
- মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড
- ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল)
- তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
রেজিস্ট্রেশন পদ্ধতি:
রেজিস্ট্রেশনের খরচ:
- এক বছরের রিনিউয়াল সহ মোট খরচ: ₹1740
- রেজিস্ট্রেশন + ১৮ মাসের রিনিউয়াল ফি: ₹2940
- অনলাইনেই পেমেন্ট করতে হবে
সময়সীমা:
আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না। কোনও সমস্যা হলে স্থানীয় RTO অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পরিবহণ দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ