উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে বিপর্যস্ত বন্যপ্রাণও
অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার ও রবিবারের প্রবল বর্ষণে জলে ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যার জেরে নদী উপচে পড়েছে, একাধিক ব্রিজ ভেঙে পড়েছে, ধস নেমেছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
তবে শুধু মানুষ নয়, এই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়েছে বন্যপ্রাণীরাও। জলস্তর দ্রুত বাড়তে থাকায় বনের ভিতর থেকে প্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছে। একে একে ভেসে এসেছে গণ্ডার, হরিণ, কচ্ছপসহ বহু প্রাণী।
বন্যার জল ঢুকে পড়েছে সংরক্ষিত বনাঞ্চলে। বিশেষজ্ঞরা মনে করছে, প্রাণীদের উদ্ধারের জন্য বিশেষ টিম তৈরি করা হবে। তবে প্রবল স্রোত ও ক্রমাগত বৃষ্টি উদ্ধারকার্যে বাধা সৃষ্টি করছে।
বিশেষজ্ঞদের মতে, এমন বন্যা উত্তরবঙ্গের বনজীবনের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। জল নামার পর ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ