Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশকে হারিয়ে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

Asia Cup


বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জয় পেয়ে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালের টিকিট নিশ্চিত পাকিস্তান। আর ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার সেই মহারণ।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে পাকিস্তান ব্যাটিংকে ধাক্কা দিতে শুরু করে বাংলাদেশ। পরপর পড়তে থাকে উইকেট। ৭১ রানে ৬ উইকেট পড়ার পর অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরে পাকিস্তান। মহম্মদ হ্যারিস ২৩ বলে ৩১ ও মহম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান দলকে এগিয়ে নিয়ে যায় শেষমেষ ৮ উইকেটে ১৩৫ এ শেষ হয় পাকিস্তানের ইনিংস। তাসকিন তিনটি উইকেট নেন। দুইটি করে উইকেট নেন মেহেদি ও রিশাদ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে শাহিন আফ্রিদির বলে মহম্মদ নওয়াজের দুরন্ত ক্যাচে ফিরলেন পারভেজ (০)। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রথম দশ ওভারের শেষে দেখা যায় বাংলাদেশ ১০ ওভারে ৫৮/৪। নিয়মিত উইকেট পড়তে থাকে। শেষের দিকে মিরাকলের আশা জাগলেও শেষমেষ ১১ রানে হারের বাংলাদেশ। আর এই জয়ের সাথে সাথে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code