ইউরোপের বিখ্যাত লেকে লাল শাড়িতে নজর কাড়লেন ফারিন
অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে ইউরোপ ভ্রমণে রয়েছেন। সর্বশেষ তিনি দক্ষিণ-পূর্ব ইউরোপের বিখ্যাত স্কাদার লেকে রয়েছেন।
মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তবর্তী এই লেক থেকে তিনি ছয়টি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল শাড়ি পরে নৌকায় ভ্রমণ করতে দেখা যাচ্ছে তাঁকে।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “দূরের আকাশ আর আমি তুমি”, সঙ্গে হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। পোস্টে প্রায় সাড়ে পাঁচ হাজার রিঅ্যাক্ট ও পাঁচ শতাধিক মন্তব্য এসেছে।
মন্তব্যগুলোতে ভক্তরা তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “শাড়িতে বেশ সুন্দর লাগছে।”
আরেকজন মন্তব্য করেছেন, “প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।”
তিনি স্কাদার লেক থেকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে নৌকায় ভ্রমণকালে রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার বেলা যে যায় সাঁঝবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে” গান গাইছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in






0 মন্তব্যসমূহ