Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠলো তারই বাবার বিরুদ্ধে

তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠলো তারই বাবার বিরুদ্ধে

Siliguri news


তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠলো তারই বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর এলাকায়।ঘটনা ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। অভিযোগ রয়েছে , মা প্রিয়াঙ্কা কুমারী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই কন্যা সন্তানের বাবা রাহুল মাহাতো একাধিকবার সেই কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত।



মঙ্গলবার সকালে মা ঘুম থেকে উঠে দেখেন, তার মেয়ে কোনো রকম নড়াচড়া করছে না, পরবর্তীতে সে নিজের পরিবারের লোকেদের ফোন করে ও সেই তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 



এরপরেই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেফতার করে। তবে রাহুল মাহাতোর বাড়ির লোকেরা দাবি করেন তার ওপর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code