পশ্চিমবঙ্গ পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাইকেল রেলি ও হেলমেট বিতরণ মাথাভাঙায়
আজ মাথাভাঙ্গা থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে থানার ক্যাম্পাস থেকে সাইকেল র্যালীর শুভ সূচনা হয়। নিজের সাইকেল চালিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা ট্রাফিক ওসি তেনজিং ভুটিয়া সহ অন্যান্যরা।
এদিন সাইকেল র্যালির শেষে মাথা ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, গোটা রাজ্যজুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে। আজকের ষষ্ঠ দিন আগামী কাল তার শেষ হবে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেতনতামূলক এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মাথাভাঙা শহর সাইকেল র্যালি শেষ হয়ে পর পঞ্চানন মোড়ে এই কর্মসূচি শেষ হয়। পঞ্চানন মোড়ে বেশ কিছু বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ