Latest News

6/recent/ticker-posts

Ad Code

টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে শুরু হল মেয়র কাপ আন্ত বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা

টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে শুরু হল মেয়র কাপ আন্ত বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা

Table tennis


টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে শুরু হলো মেয়র কাপ আন্ত বিদ্যালয়ের টেবিল টেনিস প্রতিযোগিতা। বালক ও বালিকা উভয় বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এই টেবিল টেনিস প্রতিযোগিতা।শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিলিগুড়ি 'মেয়র কাপ' আন্তঃ বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান সুসম্পন্ন হয় শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে। 


এদিন সকালে এই টেবিল টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধন সুসম্পন্ন হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতা শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট তিন দিন ধরে অনুষ্ঠিত হবে এই টেবিল টেনিস প্রতিযোগিতা। বালক ও বালিকা উভয় বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। 



শিলিগুড়ি শহর টেবিল টেনিসের শহর বলে বিশেষভাবে খ্যাত। মান্তু ঘোষের মতো টেবিল টেনিস ব্যক্তিত্বের আবির্ভাবসহ শিলিগুড়ি থেকেই, পাশাপাশি আরও বিশিষ্ট টেবিল টেনিস তারকাদের উত্থান হয়েছে সহ শিলিগুড়ি থেকে। এই টেবিল টেনিস প্রতিযোগিতাকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব। উদ্যোক্তারা আশাবাদী এই টেবিল টেনিস প্রতিযোগিতা রীতিমতো জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে। প্রথম দিনই দেখা গেল দর্শকদের উপস্থিতি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code