পার্টি অফিস থেকে বেড়োতেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি কোচবিহারে
কোচবিহার :-
কোচবিহার 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করার অভিযোগ, অভিযোগের তীর বিজেপির দিকে।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তেমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ।
জানা যায় গতকাল রাতে পার্টি অফিস থেকে মোটরবাইকে করে বাড়ির যাওয়ার সময় ঠিক তার বাড়ির সামনে একটি কালো রঙের চার চাকা গাড়িতে করে এসে তাকে গুলি করে বলে অভিযোগ। তৃণমূলের এর জেলা সভাপতির দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে । সেই রাজু দের ডান হাতে গুলি লাগে। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় উত্তেজনা গোটা কোচবিহার জেলা জুড়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ