বিবাহবিচ্ছেদের ঘোষণা ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনার
বিবাহবিচ্ছেদের ঘোষণা ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনার । পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার। কাশ্যপও ব্যাডমিন্টন খেলোয়াড়। রবিবার হঠাৎ বিবাহবিচ্ছেদের খবর পাওয়া গেল।
প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে করেছিলেন সাইনা এবং কাশ্যপ। কিন্তু এবার সেই সম্পর্কে ভাঙন ঘটতে চলেছে। যা নিজেই জানিয়েছেন সাইনা।
ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”
হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ