Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি

আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি

Messi



আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি ও জর্দি আলবা। ইন্টার মায়ামির পরের ম্যাচ এফসি সিনসিনাটির বিরুদ্ধে আর সেই দুই ম্যাচেই নিষিদ্ধ দুজনেই।

গত বুধবার টেক্সাসে এমএলএস অল স্টারের সঙ্গে ম্যাচ ছিল মেক্সিকো লিগা এমএক্স অলস্টারের। অর্থাৎ আমেরিকার লিগে খেলা সেরা একাদশের বিরুদ্ধে মেক্সিকোর লিগের সেরা একাদশের ম্যাচ। ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও এই দুই তারকা খেলেননি। আর তাই নিষিদ্ধ করা হয়েছে দুই তারকাকেই।

অলস্টার ম্যাচে অংশগ্রহণ না করায় মেসির মতো তারকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে এমএলএসের তরফ থেকে বলা হয়েছে, ‘লিগের নিয়ম অনুযায়ী যাঁরা অলস্টার ম্যাচে আগে থেকে না জানিয়ে অংশগ্রহণ করেনি, তাঁরা লিগে ক্লাবের পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না।’

ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জে মাস জানিয়েছেন, “ওরা খুবই ভেঙে পড়েছে। এই লিগটাকে মেসি ভালোবাসে। একটা জিনিস দুজনেই বুঝতে পারছে না, কেন একটা প্রীতি ম্যাচে না খেলায় একম্যাচে নিষিদ্ধ করা হচ্ছে।”

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code