Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিড ডে মিলের পাতে বিরিয়ানি, খুশিতে ডগমগ কচিকাচারা

মিড ডে মিলের পাতে বিরিয়ানি, খুশিতে ডগমগ কচিকাচারা


Biryani on the side of mid-day meal


দিনহাটা মহকুমার দুই নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত বাজেজমা পাখিহাগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের পাতে পড়ল বিরিয়ানি। শিক্ষকদের উদ্যোগে খুশিতে ডগমগ পড়ুয়ারা।

জেলার একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে মাঝে মাঝেই অভিযোগ নজরে আসে। এর মাঝেই কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত ২ নং চক্র সম্পদ কেন্দ্রের বাজেজমা পাখিহাগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র।পড়ুয়াদের খাবার পাতে চিকেন বিরিয়ানি।

যেখানে মিড ডে মিলের ছাত্র পিছু বরাদ্দ অনেক কম সেখানে বিদ্যালয় শিক্ষক মহাশয়দের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় প্রায়শই তাদের এভাবে খাওয়ানো হয়ে থাকে। এদিন প্রায় আশি জন ছাত্র ছাত্রী মিড ডে মিলে খেয়েছিল বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যবিধিও মেনে অ্যাপ্রন, মাথায় টুপি পড়ে রান্না করতে দেখা যায় মিড ডে মিলের (Mid Day Meal) রাঁধুনিদের। এক খুদের কথায়, “আজকে আমরা পেট ভরে বিরিয়ানি খেলাম।খুব ভালো লাগলো। "

প্রসঙ্গত বিগত কয়েক মাস আগে মিড ডে মিলে এক্সট্রা নিউট্রেশনের জন্য টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এই সময় ছাত্র ছাত্রীদের মিড ডে মিলে গোটা ডিমের সাথে বিভিন্ন ফল বিতরণ করতে দেখা গেছিল বিভিন্ন বিদ্যালয়ে। সেই সময়সীমা পার হওয়ার পরেও ধারাবাহিক ভাবে মিড ডে মিলে বাজেজমা পাখিহাগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ে নতুন নতুন মেনু রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাঁধুনিরা। এ বিষয়ে বাজেজমা পাখিহাগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ রঞ্জন সরকার জানান " আমাদের বিদ্যালয়ে মাঝে মধ্যেই এরকম মেনু রাখার চেষ্টা করি । এতে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। "

এদিন দিনহাটা ২ নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মজুমদার বিদ্যালয় পরিদর্শনে আসেন।তিনি বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code