শ্রাবণ মাসের প্রতি সোমবারে রাত দুটো থেকে শিব মন্দিরের গর্ভ গৃহ খুলে দেওয়া হবে বক্রেশ্বরে
বীরভূম
শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে রাত দুটো থেকে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভ গৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। শ্রাবণ মাস এক পবিত্র মাস হিন্দু ধর্মাবলী মানুষের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে। কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস। আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে ও পূজা অর্চনা করে পূর্ণ ও মোক্ষ লাভ করেন শিব ভক্তরা। সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি বীরভূমের সতীপীঠ বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী বক্রেশ্বরে ভীর জমান। সেই উপলক্ষে বক্রেশ্বর মন্দির ও সেবায়েত কমিটির পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে আগত শিব ভক্তদের জন্য।
এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে। শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। শ্রাবণ মাসের প্রতিটা দিনই ভিড় থাকলেও সোমবার গুলিতে তীর্থক্ষেত্র মিলন ক্ষেত্রে রূপ নেই।তাই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণের প্রতিটি সোমবারেই রাত দুটো থেকে বক্রেশ্বর মন্দিরের গর্ভগৃহ শিব ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রাবণ মাসের সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুণ্যার্থীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। স্বভাবতই শ্রাবণ মাসকে কেন্দ্র করে সেজে উঠছে বক্রেশ্বর সতীপীঠ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ