Latest News

6/recent/ticker-posts

Ad Code

WTC Final 2025: যদি বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা কার দখলে থাকবে?

WTC Final 2025: যদি বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা কার দখলে থাকবে?

wtc final


আজ বুধবার বিকাল ৩টা থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে মুখোমুখি সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একদিকে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। গতবারের চ্যাম্পিয়নরাই ট্রফি ধরে রাখে নাকি দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শিরোপা ছিনিয়ে নেয় সেই দিকেই ক্রিকেট বিশ্ব।

বুধবার থেকে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা। যদিও ফাইনালের আগে উঠছে অন্য প্রশ্ন। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল? ১১ থেকে ১৫ জুন আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় বা ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।

ইতিমধ্যে দুই দলের স্কোয়াড জানা গেছে। ইতিমধ্যে প্লেয়িং এলেভেনে কোন দল কাদের রেখেছে তাও জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা (খেলোয়াড় একাদশ): এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

অস্ট্রেলিয়া (খেলোয়াড় একাদশ): উসমান খাজা, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code