বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষনা দক্ষিণ আফ্রিকার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রায় ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। বুধবার থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তার আগে দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলে ওপেনিং জুটিতে থাকবেন রায়ান রিকেলটন ও বাভুমা। যদিও এই দলে তেমন কোনো চমক নেই।
দক্ষিণ আফ্রিকা প্রথমবার WTC ফাইনালে উঠেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে ফাইনালে এমনটাই আশা করছে ক্রিকেট বিশ্ব।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ