কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া? বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া? বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক মাস কেটে গেলেও এখনোও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। আর তা নিয়ে এবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের মুখে ব্রাত্য বসু। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।'
বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানিয়েছেন, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।' কবে খুলবে কলেজে ভর্তি পোর্টাল? প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী জানান, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।''
গত ৭ই মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কেটে গেল একটা মাস। কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খোলেনি পোর্টাল। ফলে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। কবে শুরু হবে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। এর মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন আগামী শীঘ্রই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তিনি আরও জানালেন ভর্তির প্রক্রিয়া শুরু হতে কোনো দেরি হয়নি। গতবছর ১৯ শে জুন শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া এবছর এক সপ্তাহেই আগেই শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ