২২ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কামাখ্যাগুড়ির সানভি দাস
অগণিত বয়সের মধ্যেই নিজস্ব প্রতিভার স্বাক্ষর রাখল কামাখ্যাগুড়ির সানভি দাস। মাত্র ২২ মাস বয়সেই নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ। সানভি তার অসাধারণ স্মরণশক্তি ও শেখার ক্ষমতার জন্য 'আইবিআর অ্যাচিভার' (IBR Achiever) উপাধিতে ভূষিত হয়েছে।
সানভি ১ বছর ১০ মাস বয়সে ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর যুক্ত শব্দসহ চিনে নিতে পারে। সে শরীরের ১৪টি অংশ, ৮টি প্রাণী, ৫টি আকৃতি, ৮টি ফল, ৬টি পাখি ও ১৭টি বিবিধ জিনিস চিহ্নিত করতে সক্ষম। এছাড়া, সে ৮টি জ্যামিতিক আকার সাজিয়ে গুছিয়ে স্ট্যাক করতেও পারে, যা একটি ব্যতিক্রমী দক্ষতার পরিচয়।
সানভির পিতা, বলাই দাস, একজন কলেজের লেকচারার। তিনি বলেন, "আমি একজন গর্বিত পিতা। মেয়ের ছোটবেলা থেকেই শেখার প্রবল আগ্রহ ছিল। ওর কৌতূহল দেখে আমি বই এনে দিই, তবে আমার ব্যস্ততার জন্য ওর মায়ের ভূমিকা সবচেয়ে বড়।"
সানভির মা, সুরভী দেবনাথ, বলেন, "ছোট থেকেই ও সবকিছু জানতে চাইত। কিছু দেখলেই জিজ্ঞেস করত – এটা কী? আমি বুঝতে পারি ওর মধ্যে জানার তীব্র ইচ্ছে রয়েছে। সংসারের কাজ সামলে আমি ওকে নিয়মিত শেখাতাম। আমি চাই, সানভি আরও বড় কিছু করুক, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক।"
পরিশেষে, সানভির এই সাফল্য শুধু তার পরিবার নয়, গোটা কামাখ্যাগুড়ির জন্যই এক গর্বের বিষয়। এই কচি বয়সে এমন অসাধারণ অর্জন ভবিষ্যতে তাকে আরো উচ্চতায় পৌঁছে দেবে – এই আশাই সকলের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ