Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update: তীব্র দাবদাহের পর স্বস্তি! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা

Weather Update: তীব্র দাবদাহের পর স্বস্তি! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা

Weather update


তীব্র দাবদাহের পর স্বস্তি। উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ কিছু জায়গায় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা গুলোতেও বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়াসহ বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই খবর। ১৫ জুন আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় বৃষ্টি হবে।

এদিকে দক্ষিণবঙ্গের জেলা গুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দু'টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিঃমিঃ বেগে হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২০জুন পর্যন্ত এরকম আবহাওয়ার সম্ভাবনা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code