এক মাস ব্যাপী বৃক্ষরোপণ প্রচারাভিযান চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনর
একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের এই পৃথিবী জুড়ে বৃক্ষরোপণ করা ও বৃক্ষন নিধন বন্ধ করা যে গুরুত্বপূর্ণ তা আগেই জানিয়েছে বিজ্ঞানীরা। বড় বড় কলকারাখানা, অট্টালিকা, রাস্তাঘাটের জন্য নষ্ট হয়ে যাচ্ছে বহু বন থেকে গাছপালা। এই সময়ে দাঁড়িয়ে বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নিয়েছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন। ২৫শে জুন থেকে ২৫ই জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে।
মাটি হাতে হৃদয়ে ভারতের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে। সারাদেশের সাথে সাথে আমাদের কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালিত হচ্ছে তার অংশ হিসেবে আজ কদমতলা চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন সার্কেল থেকে হল প্রভাতফেরি। প্রভাতফেরিতে প্রচুর ছেলেমেয়েকে অংশগ্রহণ করতে দেখা গেল। এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ,ভালোবাসা ও দেশপ্রেম গড়ে উঠবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন এর কোচবিহার জেলার সভাপতি জনাব সেকেন্দার আলী, জামাত ইসলাম হিন্দের অন্যতম সদস্য আফতার উদ্দিন সাহেব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ