Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! তড়িঘড়ি করা হল ঠিক

আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! তড়িঘড়ি করা হল ঠিক 

Alipurduar circuit house



আলিপুরদুয়ার সার্কিট হাউসে জাতীয় পতাকা টাঙানো উল্টো! আর এ নিয়ে জোর বিতর্ক। বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়লো, তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পতাকা ঠিক করে দেওয়া হয়।

এদিন আলিপুরদুয়ারের সার্কিট হাউসে এমন চিত্র দেখে কার্যত হতভম্ব সাধারণ মানুষ। জাতীয় পতাকা লাগানো উল্টোভাবে! ঘটনায় শোরগোল পড়ে যায়। সার্কিট হাউসের মতো জায়গায় জাতীয় পতাকার উল্টো ভাবে রাখায় নিন্দার ঝড়।

এদিকে একাধিক প্রকল্পের উদ্বোধনে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা যারা কাজটা করেছে তাঁদের ব্যর্থতা। আলিপুরদুয়ারে জাতীয় পতাকা উল্টো করে লাগানো সেটা নিশ্চয় সরকার বা এখানকার পৌরসভার দোষ নয়। এটা যারা লাগিয়েছে তাঁদের ব্যর্থতা।

যদিও আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস বলেন, পতাকাটা কে লাগিয়েছে নিশ্চয় তৃণমূলের প্রতিনিধি লাগিয়েছে তাঁর দায় উচ্চ নেতৃত্ব নিতে পারছে না? তাহলে ওরা নীচু তলার নেতাদের কন্ট্রোলে রাখতে পারছে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code