ICC-র ব়্যাঙ্কিংয়ে ছ-বছর পর ফের শীর্ষে স্মৃতি মান্দনা
ভারতীয় দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্দনা। বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম সেরা ব্যাটার। ফের একবার আইসিসি ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলরের একদিনের ক্রিকেটে শীর্ষ স্থান দখল করেছেন ভারতীয় এই ওপেনার। স্মৃতি মান্ধানা বহুদিন ধরেই ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন। তবে শীর্ষস্থান অধরাই থাকছিল। এবার শীর্ষে ফের তিনিই।
ভারতীয় দলের হয়ে দিনকয়েক আগেই শ্রীলঙ্কার মাটিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে শতরান হাঁকিয়েছিলেন বাঁ-হাতি ব্যাটার। তাঁর কেরিয়ারের এই ১১তম ওয়ান ডে সেঞ্চুরিই স্মৃতিকে এগিয়ে দেয় র্যাঙ্কিংয়ে। এখন লরা উলভার্টকে পিছনে ফেলে একে স্মৃতি। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট আপাতত ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্টের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
মান্ধানার পর তালিকার পরবর্তী দুই ভারতীয় ব্যাটসম্যান হলেন জেমিমা রড্রিগস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর, যারা যথাক্রমে ১৪তম এবং ১৫তম স্থানে রয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ