RAW-এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন
ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শনিবার ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে। এই পদে আছেন রবি সিংহ। তাঁর পদেই স্থলাভিসিক্ত হচ্ছেন পরাগ জৈন।
বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত পরাগ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অতীতে একাধিক সাফল্যই তাঁকে ‘র’ প্রধানের পদে পৌঁছে দিল।
খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলা থেকে পাকিস্তান থেকে মাদকের চোরাচালান রুখতে একাধিক সাফল্য রয়েছে তাঁর। ২০১৯ সালে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের সময় কাশ্মীর উপত্যকাতেই ছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জানা যাচ্ছে ৩০শে জুন দায়িত্বভার বুঝে নেবেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ