Mahestala Incident: মহেশতলার ঘটনায় গ্রেপ্তার ১৮
দক্ষিণ ২৪ পরগনায় দোকান খোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন মহিলা কনস্টেবল সহ আট পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে অফিসারদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে জনতা পুলিশের উপর আক্রমণ চালায়।
একজন মহিলা পুলিশ কনস্টেবল হিন্দুস্তান টাইমসকে বলেছেন- "তারা শত শত লোকের দলে এসে নির্বিচারে পাথর ও কাচের বোতল ছুঁড়ছিল। আমরা সংখ্যায় কম ছিলাম। অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। আমার মাথায় একটি ইট এসে লাগে।"
আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকে। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতে। প্রাণের ভয়ে পিছু হাটতে হয়েছে পুলিশকে।
স্থানীয় সূত্রে খবর, দোকান বসানোকে কেন্দ্র করে, মহেশতলার রবীন্দ্রনগরের এই এলাকায়, ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের জেরে এলাকার একাধিক বাড়িতে তাণ্ডব চালানো হয়। ভাঙচুর চালানো হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে। একটি গাড়ি নয়, একাধিক গাড়ি ভাঙচুর। একের পর এক বাড়ির জানলার কাচ ভাঙচুর হয়।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, পুলিশ কর্মীদের উপর হামলার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনার নিন্দা জানিয়েছেন, বলেছেন-"সহিংসতা সহ্য করা হবে না। পুলিশ তাদের কাজ করছে। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বাস করে। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ