Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিকশিত কৃষি সংকল্প অভিযান: কোচবিহার ১ নং ব্লকে কৃষক প্রশিক্ষণ

বিকশিত কৃষি সংকল্প অভিযান: কোচবিহার ১ নং ব্লকে কৃষক প্রশিক্ষণ

Dinhata news


গত ২৯শে মে, ২০২৫ থেকে ১২ই জুন, ২০২৫ পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রায় দেড় কোটি কৃষকের কাছে সরাসরি পৌঁছানো, তাঁদের কৃষি আয় বৃদ্ধিতে সহায়তা করা এবং তাঁদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী, এই বৃহৎ কর্মযজ্ঞে দুই হাজারেরও বেশি বৈজ্ঞানিক দল অংশগ্রহণ করছেন।

এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো গ্রামীণ কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি এবং লাভজনক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। এই কর্মশালাগুলি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এছাড়াও, জেলার বিভিন্ন ফার্মার প্রডিউসার কোম্পানি (FPC) এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করছে।

এই অভিযানের অংশ হিসেবে, কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাসী গ্রামে প্রমিলা বাহিনী এগ্রো প্রডিউসার কোম্পানি-র সহযোগিতায় একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং ICAR- ক্রাই জাফ ব্যারাকপুর এই কর্মশালায় সহায়তা প্রদান করে। কৃষকরা এখানে আধুনিক কৃষি কৌশল, উন্নত বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং বাজারের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন। এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সাহা (ICAR - NIRCA দিনহাটা), ডক্টর নমিতা সাহা (ICAR - NIRCA দিনহাটা), ডক্টর শামীমা সুলতানা (কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র) এবং প্রমীলা বাহিনী এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের ডিরেক্টর সাজিদা পারভীন।

আশা করা হচ্ছে, এই ধরনের কর্মশালাগুলি কৃষকদের আয় বৃদ্ধিতে এবং কৃষিকে আরও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code