চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা কি ভাতা পাবেন? উত্তর মিলবে আজ?
এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ভাতা দেওয়া নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পর চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। আর তারপর চাকরি হারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতার ঘোষনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাতা দেওয়ার বিরোধীতায় মামলা হয় হাইকোর্টে। আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সেই মামলার রায় ঘোষনা করবেন।
এসএসসির চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল। এই ভাতা দেওয়ার বিরোধীতা করে মামলা হয় হাইকোর্টে। গত সপ্তাহে এই মামলার শুনানি হয়েছিল। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি সিংহ।
মামলার শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনাহ। তিনি বলেন, “টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?” বিচারপতি সিংহ রাজ্যের উদ্দেশে প্রশ্ন তোলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? আজ সেই মামলার রায় ঘোষনার সম্ভাবনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ