ব্যস্ততম শহরে কাস্টম অফিসার পরিচয় দিয়ে রাস্তার মধ্যে ব্যবসায়ী টাকা লুট
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
ব্যস্ততম শহরে কাস্টম অফিসার পরিচয় দিয়ে রাস্তার মধ্যে ব্যবসায়ীর টাকা লুট। তদন্ত নেমেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সিংদড়জা এলাকায়।এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে।
পূর্ব বর্ধমানের বড়শুল এলাকার বাসিন্দা, ওই ব্যবসায়ী বলেন মেয়ের বিয়ের গহনা তৈরির সোনা কেনার জন্য জমি বিক্রর টাকা দিন দুয়েক আগে ব্যাঙ্ক থেকে তেলেন।সেই টাকা দিয়ে সোনা কেনার আগে বর্ধমান শহরের সিংদরজা হাতি বাগান এলাকায় নিজের দোকানে ঢোকার মুখে রাস্তার উপরে হঠাৎ দুই যুবক কাষ্টমস অফিসেরর পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যাগ সার্চ করেন। এবং কিছু বোঝার আগেই ব্যাগের চেন খুলে, নগদ আট লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তাপস দত্ত নামে ওই ব্যবসায়ী।
তাপস বাবু বলেন হিন্দিভাষী ওই দুষ্কৃতীরা কালো রঙের বাইক নিয়ে রাজবাড়ীর দিকে সোজা বেড়িয়ে যান।দুস্কৃতিদের মধ্যে একজনের পড়নে ছিলো সাদা রঙের জামা, মাথায় ছিলো টুপি, এবং চুল ছিলো ঘাড় পর্যন্ত।
প্রত্যক্ষদর্শী আলো সেখ বলেন পাশের দোকান থেকে চা খেয়ে হাতে বিড়ি আর দেশলাই নিয়ে আসার সময় স্বাস্থ্যবান এক যুবক তাকে জড়িয়ে ধরে বিড়ি চায়। পরক্ষনেই পাশে থাকা দুই যুবকের কাষ্টমস অফিসারের পরিচয় দিয়ে এক সাইকেল চালককে সরে যেতে বলেন।এর পরেই কিছু বোঝার আগেই তারা বাইক নিয়ে চম্পট দেয় বলে জানান।
পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির সহ-সভাপতি জগন্নাথ দেব বলেন আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আমাদের এক স্বর্ণব্যবসায়ী মেয়ের বিয়ের গহনা তৈরীর সোনা কেনার জন্য টাকা নিয়ে আসছিলেন। আর সেই সময় দুই যুবক মহাজনটুলির দিক থেকে এসে, সিংগর্জা হাতিবাগান মোড়ে কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে তাপস দত্ত নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ সার্চ করে এবং ব্যাগে থাকা আট লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এরপরেই ঘটনার বিষয় জানানো হয় বর্ধমান সদর থানায়। ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত নামে বর্ধমান থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ