Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি’-দের এখনি ভাতা নয়, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি’-দের এখনি ভাতা নয়, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

Highcourt



চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি’-দের এখনি ভাতা নয়, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের। দেশের শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬-সালের প্যানেল বাতিলের পর গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার বিরোধিতা করেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে 'এখনি টাকা দেওয়া যাবে না' নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

সোমবার সওয়াল-জবাবের সময় বিকাশরঞ্জন ভট্টাচার্যর যুক্তি, ”সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাঁদের চাকরি বাতিল করেছে, তাঁদের এই ভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না। কারণ সংবিধানে স্পষ্ট করে বলা আছে, সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া ২৬ হাজার চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে। আর তারপরেই গ্রুপ সি ও ডি চাকরি খারিজ কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হওয়াদের জন্য কার্যকর নয়।”

বিচারপতি অমৃতা সিনহা বলেন, ”এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কী করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে। সেটা করা হলে এত তাড়াতাড়ি কী করে দেওয়া হবে?”

মামলার পরবর্তী শুনানি দুপুরে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের কথা শুনে তারপর সোয়াল করার আর্জি জানান। সেই মতোই দুপুরে পরবর্তী শুনানি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code