Latest News

6/recent/ticker-posts

Ad Code

তীব্র দাবদাহ! ফের কি ছুটি রাজ্যের স্কুল গুলি?

তীব্র দাবদাহ! ফের কি ছুটি রাজ্যের স্কুল গুলি? 

Heatwave


ফের কি ছুটি পড়ছে স্কুলে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। গরমে নাজেহাল মানুষ। গত ২রা জুন গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুলের দরজা কিন্তু গরম তো কমেনি। তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ। এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যাওয়া যে খুব কষ্টের তা বোঝাই যায় স্পষ্ট। এই তীব্র দাবদহে ক্লাসরুমের ভিতরে দাঁড়িয়ে থাকা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ঝুঁকির মুখে বাচ্চাদের স্বাস্থ্য। সে কারনেই প্রশ্ন উঠছে, আবারও কি গরমে ছুটি দেওয়া হবে? নাকি মর্নিং স্কুল হবে?

তীব্র এই গরমের জেরে স্কুল খুললেও যেমন উপস্থিতি কম তেমনিই একাধিক সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। প্রসঙ্গত মঙ্গলবার দিনহাটার দুই স্কুলে শিশু অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবক প্রশ্ন তুলছে। অনেকে জোর গলায় বলছে যখন ছুটি ছিল তখন গরম ছিল না এখন গরম তো স্কুল খুলে গেছে।

এখন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বা শিক্ষাবিদদের তরফ থেকে একটাই দাবি উঠে আসছে, এই গরমে স্কুল খোলা মানে শিশুদের জীবন নিয়ে খেলা। এই পরিস্থিতিতে অনেকে ফের ছুটি চাইছেন আবার অনেকে মর্নিং স্কুল করার পক্ষে সওয়াল করছেন। যদিও নবান্নের তরফ থেকে এখনো বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বোর্ড স্তরে রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেই সূত্রের খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code